স্পেন–আর্জেন্টিনা ফাইনাল: শিরোপা নির্ধারণে চোখ থাকবে পাঁচ সমীকরণে
স্পোর্টস ডেস্ক
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন—২০২৬ বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ (রোববার) দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে কৌশল, ব্যক্তিগত নৈপুণ্য এবং মাঝমাঠের দখল—সব মিলিয়ে ফাইনালের ভাগ্য নির্ধারণ হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ সমীকরণে।
মেসি–ইয়ামালসহ ব্যক্তিগত লড়াই স্পেনের আক্রমণের বড় ভরসা লামিনে ইয়ামালকে থামানোর দায়িত্ব থাকবে আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোর ওপর। অন্যদিকে, লিওনেল মেসিকে নিয়ন্ত্রণে রাখতে হবে স্পেনের রক্ষণভাগকে।
একই সঙ্গে মিকেল ওয়ারজাবালকে আটকাতে আর্জেন্টিনার রোমেরো–লিসান্দ্রো জুটির পরীক্ষাও থাকবে। কৌশলের লড়াই স্পেন পুরো টুর্নামেন্টে বলের দখল, দ্রুত প্রেসিং ও নিয়ন্ত্রিত ফুটবলে সফল। বিপরীতে আর্জেন্টিনা ভরসা রাখছে দ্রুত পাল্টা আক্রমণ, সরাসরি ফুটবল এবং কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতায়। দুই কোচ লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির পরিকল্পনা ফাইনালের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
মেসির সৃজনশীলতা বনাম স্পেনের রক্ষণ এই বিশ্বকাপে গোল করার পাশাপাশি সুযোগ তৈরি করেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। তাই তাকে জায়গা না দেওয়াই হবে স্পেনের প্রধান লক্ষ্য। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে স্পেনের উচ্চ প্রেসিংয়ের সুযোগ নিয়ে দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলতে।
মাঝমাঠের নিয়ন্ত্রণ রদ্রি ও ফ্যাবিয়ান রুইজের পাসিং এবং বল নিয়ন্ত্রণের বিপরীতে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল ও পারেদেসের লড়াকু মানসিকতা—মাঝমাঠের এই দ্বৈরথ ম্যাচের ছন্দ নির্ধারণ করতে পারে।
দুই প্রজন্মের প্রতীকী লড়াই ৩৯ বছর বয়সী লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। অভিজ্ঞতার বিপরীতে তারুণ্যের এই লড়াই বিশ্ব ফুটবলের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
Reporter Name 















