১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বইটি সত্যায়িত করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন।

এদিকে শুক্রবার মন্ত্রিসভায় নতুন করে পাঁচজন যুক্ত হয়েছেন। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির এবং গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

Tag :
About Author Information

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Update Time : ০২:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬