১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আফ্রিকান তারকা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৩ Time View

লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আফ্রিকান তারকা

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে। সেই লাল কার্ডের খেসারতটা এবার বেশ বড় আকারেই দিতে হচ্ছে তাকে।

প্রাথমিকভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও সেটি বাড়িয়ে তিন ম্যাচ করেছে ফিফা। বুধবার (১৭ জুন) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার আতলান্তায় গ্রুপ ‘এ’র ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচসহ গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না ৩৬ বছর বয়সী এই তারকা।

গত বৃহস্পতিবার মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে ২-০ ব্যবধানে হেরে যায় তারা। তবে হারের চেয়েও বড় ধাক্কা ছিল দলের দুই ফুটবলারের লাল কার্ড দেখা। ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে মেক্সিকোর ডিফেন্ডার রবার্তো আলভারাডোর মুখে আঘাত করায় জোয়ানেকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও।

Tag :
About Author Information

লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আফ্রিকান তারকা

Update Time : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬