১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে চমকে দেওয়ার স্বপ্ন কেপ ভার্দের

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৬ Time View

আর্জেন্টিনাকে চমকে দেওয়ার স্বপ্ন কেপ ভার্দের

স্পোর্টস ডেস্ক
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ষোলোর ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী কেপ ভার্দে। বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া ছোট্ট দেশটির লক্ষ্য, আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলে ইতিহাস গড়া।

শুক্রবার মিয়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ। লিওনেল মেসির দল স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দের কোচ বলেছেন, ভয় নয়, সাহস নিয়েই মাঠে নামবে তাঁর দল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কেপ ভার্দের কোচ বলেন, ‘আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আমরা সাহসের সঙ্গে খেলব এবং পরের রাউন্ডে ওঠার জন্য শেষ পর্যন্ত লড়াই করব। খেলোয়াড়রা যেন ম্যাচটি উপভোগ করার পাশাপাশি শতভাগ উজাড় করে দেয়, সেটিই চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, এটি খুব কঠিন ম্যাচ। তবে নিজেদের শক্তি ও খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আমাদের আস্থা আছে। আমরা প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারি। আমাদের লক্ষ্য জয়ের জন্যই লড়াই করা।’

গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন। কেপ ভার্দের বিপক্ষে তিনি আবার শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেপ ভার্দের কোচ জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়।

তিনি বলেন, ‘আমাদের কৌশল শুধু মেসির জন্য নয়, পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে। তারা বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা জানি মেসি অসাধারণ ফুটবলার, কিন্তু আমাদের লড়াই পুরো দলের সঙ্গে।’

প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। কোচের বিশ্বাস, এবারের বিশ্বকাপে ছোট দলগুলোও বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করছে।

তাঁর ভাষায়, ‘আমরা জানি আর্জেন্টিনা বড় চ্যালেঞ্জ। তবে তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলতে চাই। আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি এবং আগের তিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছি। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু আমাদেরও একটি স্বপ্ন আছে।’

Tag :
About Author Information

আর্জেন্টিনাকে চমকে দেওয়ার স্বপ্ন কেপ ভার্দের

Update Time : ০১:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬