১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৬ Time View
  1. তেহরানে খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার ভোরে তাঁর মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। সেখানে দুই দিনব্যাপী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের খবরে বলা হয়েছে, প্রথম দফায় ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা দাফন-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নিতে ইরানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যক্তিগত পরিসরে একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়। এতে সাম্প্রতিক সংঘাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, নেতার কার্যালয়ের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশবাসীকে দাফন-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এক বার্তায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ব্যাপক জনসমাগমের আহ্বান জানানো হয়।

মেহের নিউজ জানিয়েছে, শনিবার ও রোববারও শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান চলবে। সোমবার তেহরানে একটি বড় সমাবেশের আয়োজন করা হবে। এরপর পবিত্র শহর কোমে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নজফেও কয়েকটি কর্মসূচি রয়েছে। সবশেষে আগামী ৯ জুলাই মাশহাদে তাঁকে দাফন করার কথা রয়েছে।

Tag :
About Author Information

তেহরানে খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা

Update Time : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬