১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩ Time View

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ
টানা শিক্ষার্থী বিক্ষোভ ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে সৃষ্ট বিতর্কের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।

আজ শনিবার (২৫,জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, দেশের তরুণদের স্বার্থ এবং চলমান পরিস্থিতির নৈতিক দায় স্বীকার করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের বিভিন্ন স্থানে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনকারীদের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের ঘটনায় সরকার জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) আগেই ঘোষণা দিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো সমঝোতা হবে না।
এর আগে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফা বৈঠক হয়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগত অগ্রগতির কথা জানানো হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে সরকার এত দিন কোনো সিদ্ধান্ত জানায়নি। শেষ পর্যন্ত শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হলো।

Tag :
About Author Information

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Update Time : ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬