১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীনী হত্যাকাণ্ডের পর আদিতমারী থানায় নতুন ওসি নাজমুস শাকিব

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭২ Time View

নন্দীনী হত্যাকাণ্ডের পর আদিতমারী থানায় নতুন ওসি নাজমুস শাকিব

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারীতে বহুল আলোচিত শিশু নন্দিনী হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরে থানাটির নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাট সদর থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুস শাকিব সজিব।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশু নন্দিনী হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নাজমুস শাকিব সজিবকে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নন্দিনী হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাজমুস শাকিব সজিবের ভূমিকা প্রশংসনীয় ছিল। ফলে আদিতমারী থানার নতুন ওসি হিসেবে তাঁর যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী।
নতুন দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

নন্দীনী হত্যাকাণ্ডের পর আদিতমারী থানায় নতুন ওসি নাজমুস শাকিব

Update Time : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬