লালমিরহাটের হাতীবান্ধায় র্যাবের অভিযানে ৩৪৯ বোতল মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পরিত্যক্ত অবস্থায় ১৫৬ বোতল ফেয়ারডিল ও ১৯৩ বোতল এস্কাফ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অজ্ঞাতনামা এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) র্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্প সূত্রে জানা যায়, রাত ২টা ৩৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার ৮ নম্বর নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় দুটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। একটি বস্তা থেকে ১৫৬ বোতল ফেয়ারডিল এবং অন্যটি থেকে ১৯৩ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় অজ্ঞাতনামা মাদক কারবারি এসব অবৈধ মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 















