১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-পুরুষের সমতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

নারী-পুরুষের সমতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ
নারী-পুরুষের সমতা নিশ্চিত না হলে ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সমাজের উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আজ রোববার সকালে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ‘মাকে আগে শিক্ষিত করতে হবে। মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে।’ কর্মব্যস্ততার কারণে অনেক বাবা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। তবে মায়েরা প্রতিনিয়ত সন্তানদের পাশে থেকে তাঁদের গড়ে তোলার চেষ্টা করেন।
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে জাতিও শক্তিশালী হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা গেলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন। এ কারণে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

মন্ত্রী বলেন, শুধু নতুন ভবন, বাস কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন সম্পন্ন হয় না। সমাজকে নিরাপদ করাও জরুরি। সন্তানদের স্কুল-কলেজে পাঠানোর পর অভিভাবকদের মনে যেন অপহরণ বা নিখোঁজ হওয়ার আশঙ্কা না থাকে, এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ নয়। এ ধরনের ঘটনা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত দেয়। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও শিষ্টাচার চর্চায় গুরুত্ব দিতে হবে।

তিনি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকীসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পরে ত্রাণমন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

Tag :
About Author Information

নারী-পুরুষের সমতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

Update Time : ১২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬