১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকারসহ সরঞ্জাম উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকারসহ সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিপুলসংখ্যক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান শেষে থানায় ফিরছিলেন। এ সময় দক্ষিণ গড্ডিমারী এলাকায় একটি সাদা প্রাইভেটকার সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ গাড়িটির কাছে যেতেই পরিত্যক্ত বাড়ি থেকে ৭-৮ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ড্রিল বিট, গ্রাইন্ডিং ব্লেড, বিভিন্ন ধরনের রেঞ্চ, প্লাস, ক্যাবল কাটার, হ্যাক্স ব্লেড, স্ক্রু ড্রাইভার, লোহার ছেনী, বিভিন্ন ধরনের চাবি, কসটেপ, একটি ছোড়া ও একটি লোহার দা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও রয়েছে বলে প্রাথমিক যাচাইয়ে জানা গেছে।

  1. পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা হয়েছে। মামলাটি বৃহস্পতিবার দায়ের করা হয়; নম্বর ২১। মামলায় দণ্ডবিধির ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকারসহ সরঞ্জাম উদ্ধার

Update Time : ০৩:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬