১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ও রংপুরে র‌্যাবের অভিযানে চোকো প্লাস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১২ Time View

লালমনিরহাট ও রংপুরে র‌্যাবের অভিযানে চোকো প্লাস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট ও রংপুরে পৃথক অভিযানে ১০০ বোতল ফেনসিডিল-সমগোত্রীয় চোকো প্লাস, ৯৪০টি ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি করে ১০০ বোতল চোকো প্লাস উদ্ধার করা হয়। এ সময় শরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি ইউনিয়নে।
একই দিন সন্ধ্যা সাতটার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর এলাকায় প্রাণ ডিপোসংলগ্ন নির্মাণাধীন টোল প্লাজার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় ৯৪০টি ইয়াবাসহ আব্দুল সোবহান (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ শিমুলতলী গ্রামে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

লালমনিরহাট ও রংপুরে র‌্যাবের অভিযানে চোকো প্লাস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

Update Time : ১২:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬