১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা: ১০ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৬৫ Time View

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা: ১০ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল মিয়া (২০), মেহেদী হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মন (২৪)।
ঘটনার সূত্রপাত হয় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে শিশু নন্দিনী রাণীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। গত ১৭ জুন ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বিধান চন্দ্র বর্মণ ও তাঁর বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে আটক করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় বিক্ষুব্ধ জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকের গাড়িসহ চারটি সরকারি যানবাহন ভাঙচুর করে। এতে তৎকালীন ওসিসহ ৩৭ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :
About Author Information

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা: ১০ আসামি গ্রেপ্তার

Update Time : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬