১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

লালমনিরহাটের আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

আজ সোমবার (০৩ আগষ্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, গত ২৯ জুলাই স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে কৌশলে একটি নির্জন টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত জীবন মিয়া আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

লালমনিরহাটের আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০১:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬