১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাকিনা জিরো পয়েন্ট মোড় এলাকায় মা মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার নারীরা হলেন—রংপুর নগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার রোকসানা (৪০), কাউনিয়া উপজেলার গোপাল এলাকার মর্জিনা (৪৫), রংপুর নগরীর নওপাড়া রেলগেট লিচুবাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫)।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার চার নারী ও জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

Update Time : ০৫:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬